সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামপতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেটকার, আহত ৫

পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেটকার, আহত ৫

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের পতেঙ্গার টোলরোড এলাকায় প্রাইভেটকার উল্টে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সি-বিচ টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ইনান, ইউশা, বাপ্পী, সাবিক ও নাবিল।

পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশের গার্ডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়