প্রাইম ভিশন ডেস্ক »
বর্তমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রামের তৃণমূল অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্ত, প্রতিবন্ধী, মাতৃত্ব ও শিক্ষা ভাতা চালু করেছেন। আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। তাঁর নিরোগ স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য পরম স্রষ্টার কাছে প্রার্থনা করা।
গতকাল সোমবার দুপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে হাটহাজারীতে আয়োজিত আলোচনা, ভাতার বই ও অনুদান বিতরন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা সমাজ সেবা দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের সহযোগিতায় সমাজসেবা দিবস উদযাপনের আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এস রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাহিদ ইসলাম ও ঘাসফুলের প্রতিনিধি মো. আরিফ।


