Wednesday, July 1, 2026
spot_img
Homeচট্টগ্রামবান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের সংঘর্ষ, নিহত ১

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের সংঘর্ষ, নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে লালথান জুয়েল নামের কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন।

নিহত লালথান জুয়েল রুমার পাইন্দু ইউনিয়নের আর্থার পাড়ার বাসিন্দা।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে আর্থা পাড়া ও বাছলাং পাড়ার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর আতঙ্কে ওই এলাকার কয়েকটি পাড়ার শতাধিক নারী পুরুষ রুমা উপজেলা সদরে এসে আশ্রয় নিয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিহত কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, কেএনএফের সশস্ত্র সদস্যরা পাহাড়ে অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে সেনাবাহিনী অভিযান চালালে অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে এক কেএনএফ সদস্য ঘটনাস্থলে নিহত হয়। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। ঘটনার সময় আহত বেশকয়েকজন কেএনএফ সদস্য সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলি জানিয়েছেন, আতঙ্কে রুমা উপজেলায় অবস্থান নেওয়া শতাধিক নারী-পুরুষদের সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

২০২০ সাল থেকে পাহাড়ে বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়