Tuesday, June 30, 2026
spot_img
Homeচট্টগ্রাম‘আরাভ খান ২০টি বিয়ে করেছে’

‘আরাভ খান ২০টি বিয়ে করেছে’

প্রাইম ভিশন ডেস্ক »

আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল করেছে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম, যিনি ভারতীয় পাসপোর্টে ‍দুবাই গেছেন।

গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় তার বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি। মামলার সংখ্যা আরও বেশি। আরাভ বেশ কয়েকটি বিয়েও করেছেন। গ্রামে প্রচার রয়েছে, তার বিয়ের সংখ্যা অন্তত ২০টি।

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আপনাদের জানাব।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যুতে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।

রোহিঙ্গাদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। পাহাড়ে খুনোখুনির ঘটনায় মামলা হচ্ছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়