Homeচট্টগ্রামমধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

কয়েক দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। এ সময় কাউকে আটক করা না হলেও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দিনগত রাত ১২ থেকে দেড়টা পর্যন্ত শাহজালাল ও শাহ আমানত হলে এ তল্লাশি চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে তল্লাশি চালিয়ে হকি স্টিক, ক্রিকেট স্ট্যাম্প, রড, কয়েকটি রামদা ও পাথর উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। দফায় দফায় সংঘর্ষের ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে একটি খাবার হোটেলের টেবিলে বসাকে কেন্দ্র করে গত বুধবার (৩১ মে) রাতে ও বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের উপপক্ষ ‘সিক্সটি নাইন’ ও ‘সিএফসি’র কর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হোন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়