প্রাইম ভিশন ডেস্ক »
খাগড়াছড়ির গুইমারায় ঢাকাগামী ৭ যাত্রীবাহী গাড়িতে হামলা করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে গুইমারার বাইল্যাছড়িতে এই ঘটনা ঘটে।
এ সময় এক যাত্রী আহত হয়। গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, রাতে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ বিভিন্ন যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল। যাত্রীবাহী বাসগুলো বাইল্যাছড়ি এলাকায় পৌঁছালে দুবৃর্ত্তরা হামলা করে। প্রায় সাতটি বাস ভাঙচুর করা হয়।
এ সময় যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। তবে ভাঙচুরের সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


