Homeচট্টগ্রামফয়’স লেক বধ্যভূমিতে প্রশাসনের আলোক প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

ফয়’স লেক বধ্যভূমিতে প্রশাসনের আলোক প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন

জাতীয় গণহত্যা দিবস

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

আলোক প্রজ্বলন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারমোঃ তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, জেলা শিল্পকলা একাডেমি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল) ও অন্যান্য প্রতিষ্ঠান।

এছাড়া দিবসটি উপলক্ষে রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে (কেপিআই ও জরুরী স্থাপনা ব্যতীত) ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউট এবং সুবিধাজনক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, জনবহুল স্থানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ধর্মীয় প্রতিষ্ঠানে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়