Monday, June 29, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের বায়োজিদে একটি জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শুক্রবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কীভাবে সূত্রপাত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে আমরা জানতে পারি। ফায়ার সার্ভিসের সাতটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়