Homeমুল পাতামশারির ভেতর ঢুকে সাপের ছোবল, প্রাণ গেল যুবকের

মশারির ভেতর ঢুকে সাপের ছোবল, প্রাণ গেল যুবকের

প্রাইম ভিশন ডেস্ক »

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. সোহান উদ্দিন সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান মনু মিয়া চৌধুরী পাড়ার মো.জহির উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

নিহতের চাচা জাহেদুল ইসলাম চৌধুরী জানান, শনিবার দিবাগত রাতে নিজ কক্ষে মশারির ভেতরে ঘুমিয়ে ছিল সোহান। রাত আনুমানিক ২টার দিকে একটি গোখরা সাপ মশারির ভেতরে ঢুকে তাকে কামড় দেয়।

পরে সোহান সাপটিকে ধরে মেরে ফেলে। তিনি আর বলেন, বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে রোববার সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়