প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ফটিকছড়িতে পালিয়ে আসা একটি পাগলা মহিষের তাণ্ডব চালিয়েছে। এ সময় ঘরে ঢুকে আক্রমণের পর এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম মো. মীর আহমেদ। তিনি ওই এলাকার মৃত হামিদ আলীর ছেলে। তবে আহত অন্যজনের নাম জানা যায়নি।
মহিষটি হঠাৎ আচমকা এসে আজিম মুন্সির বাড়ির একটা জরাজীর্ণ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে যায়। ওই ঘরে সামনের রুমে থাকা বৃদ্ধ মীর আহমেদকে পায়। সেখানে মহিষটি তার পায়ে, বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।
তিনি আরও বলেন, ওখান থেকে বের হওয়ার পর মহিষটি বিভিন্ন রাস্তা ও বাড়ি হয়ে আরও এক কিলোমিটার গিয়েছে। পরে সেখানে একটি বাড়ির পাকা ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ক্লান্ত হয়ে ওখানে পড়ে যায়। এরপর লোকজন মহিষটিকে ধরে জবাই করে দেয়।
সেখানে আরও একজন আক্রমণের আহত হয়েছে শুনেছি। এখনো আমরা মহিষের মালিককে খুঁজে পাইনি। যে বাড়িতে লোক মারা গিয়েছে ওখানে আমরা মহিষটিকে নিয়ে যাচ্ছি।
‘কেউ কেউ বলছে মহিষটি রাউজান বা হাটহাজারী থেকে পালিয়ে এসেছে৷ মহিষের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে দুইজন লোক এসেছিল। যখন মানুষ মেরেছে শুনেছে, এরপর ওই দুজন পালিয়ে যায়। তবে আমরা এখন পর্যন্ত এর কোন মালিক পায়নি।’


