Homeচট্টগ্রামচালু হচ্ছে চট্টগ্রাম-কলকাতা বাস সার্ভিস

চালু হচ্ছে চট্টগ্রাম-কলকাতা বাস সার্ভিস

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার পানিপ্রবাহ বাড়ানো, নদীটির সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারত সাহায্যের হাত বাড়াতে চায়। গ শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে এই প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। ভারত এ ক্ষেত্রে যথাযথ সহযোগিতা দিতে আগ্রহী।

বাংলাদেশও স্বাগত জানিয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি নিজেই তাঁর ভাষণে এ প্রসঙ্গে বলেন, এ নিয়ে আলোচনার জন্য শিগগিরই একটি কারিগরি দল বাংলাদেশে যাবে।

হায়দরাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে মোট ১০টি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়। তিস্তার সংরক্ষণ ও ব্যবস্থাপনা ছাড়া ওই ঘোষণাগুলোর মধ্যে রয়েছে ই-মেডিকেল ভিসার প্রবর্তন। বাংলাদেশ থেকে মানুষ যাতে সহজে চিকিৎসার প্রয়োজনে ভারতে আসতে পারেন, সে জন্য দেশটি ই-মেডিকেল ভিসা চালু করবে।

বাংলাদেশের রংপুরে ভারত একটি নতুন সহকারী হাইকমিশনারের দপ্তরও খুলবে বলে জানিয়েছে। রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন এক যাত্রীবাহী ট্রেন চালানো হবে। কলকাতা ও চট্টগ্রামের মধ্যে চালানো হবে নতুন এক বাস পরিষেবা।

গেদে-দর্শনা ও হলদিবাড়ী-চিলাহাটির দলগাঁও পর্যন্ত মালগাড়ি চালানো হবে। ভারতের সহায়তায় সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো তৈরি করা হবে। ভারতীয় গ্রিডের সাহায্যে নেপাল থেকে বাংলাদেশের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়