বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে বৃষ্টিতে সড়কের ক্ষত ফুটে উঠছে

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কের ক্ষত ফুটে উঠছে

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা বৃষ্টিতে নষ্ট হয়েছে বৃহত্তর বাকলিয়ার গুরুত্বপূর্ণ সড়কটি। ইট–বিটুমিন উঠে গিয়ে সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ সড়কের কয়েক জায়গায় পানিও জমে আছে।

জানা গেছে, বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা সড়ক ছাড়াও শহরে প্রতিটি ওয়ার্ডে অসংখ্য রাস্তা চলতি বর্ষার ভারী বর্ষণে নষ্ট হয়েছে। যা উঠে আসে নগরের সড়ক রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশল বিভাগের প্রতিবেদনেও।

তথ্য অনুযায়ী, নগরের ৪১ ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে ১ লক্ষ ২১ হাজার ৮১৪ বর্গমটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এ বর্ষায়। নষ্ট হওয়া সড়কের প্রস্থ ১০ ফুট ধরলে ক্ষতির পরিমাণ হবে প্রায় ৪২ কিলোমিটার। অর্থাৎ চলতি বর্ষায় এখন পর্যন্ত শহরের ৪২ কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। পুরো শহরকে ৬টি অঞ্চলে ভাগ করে প্রস্তুতকৃত ওই তালিকা অনুযায়ী, ১নম্বর দক্ষিণ পাহাড়তলী, ৩নং পাঁচলাইশ, ৩৬ নং গোসাইলডাঙ্গা, ২৬নং উত্তর হালিশহর এবং ৩৭নং মধ্য হালিশহর; এই পাঁচ ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক নেই। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ২ নম্বর অঞ্চলের অধীন ৫নং মোহরা ওয়ার্ডে। যার পরিমাণ ২৫ হাজার ৯৭৪ বর্গমিটার। এছাড়া ৪নং অঞ্চলের অধীন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে সবচেয়ে কম ৪১ দশমিক ৮২ বর্গমিটার সড়ক ক্ষতি হয়।

বিষয়টি নিশ্চিত করেন চসিকের প্রধান প্রকৌশলী শাহীন–উল–ইসলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়