রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রথম উদ্যোগ ফ্যামিলি কার্ড: মীর হেলাল

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রথম উদ্যোগ ফ্যামিলি কার্ড: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে এয়ারপোর্ট স্কুল মাঠে আয়েজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু ভাতা প্রদান নয়, বরং নারীদের দেশের অর্থনীতির সঙ্গে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী।

এই বিশাল জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত করে তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা এবং আত্মমর্যাদা ও সামাজিক সম্মান বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য।
পর্যায়ক্রমে নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই প্রচেষ্টার একটি প্রাথমিক পদক্ষেপ। পাশাপাশি কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পরিকল্পনা রয়েছে, যা আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করে দেখিয়েছেন।

‘Let your work speak’—প্রধানমন্ত্রীর এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমেও স্বল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়