Homeচট্টগ্রামচসিক কাউন্সিলরদের পদ থেকে অপসারণ

চসিক কাউন্সিলরদের পদ থেকে অপসারণ

ক্ষমতা হারালেন জেলা পরিষদের সদস্যরাও পৌর ও জেলা পরিষদ পরিচালনায় পৃথক কমিটি

প্রাইম ভিশন ডেস্ক »

এবার চট্টগ্রামসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের ১৪ পৌরসভাসহ দেশের ৩২৩ পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। একইসঙ্গে চট্টগ্রামসহ দেশের ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। গতকাল এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অপসারণকৃত সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পরিবর্তে কারা দায়িত্ব পালন করবেন তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়। তবে পৌরসভায় প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের এবং জেলা পরিষদে প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় সরকার।  এদিকে গতকালের প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা সদরের পৌরসভায় প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের এবং জেলা পরিষদে প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি দায়িত্ব পালন করবেন।

যেভাবে চলবে জেলা পরিষদ: জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর ধারা ৩ দ্বারা সন্নিবেশিত ৮২ক (২) ধারা মোতাবেক জেলা পরিষদের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করবেন কমিটির সদস্যরা। প্রশাসক সভাপতি এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী হবেন কমিটির সভাপতি। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা সনাজসেবা বিভাগের উপপরিচালক, সমাজসেবা, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী।

প্রজ্ঞাপন অনুযায়ী– কমিটির সদস্যগণ জেলা পরিষদ সদস্যের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। জেলা পরিষদের অধিক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কমিটির সুপারিশ এবং স্থানীয় সরকার বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হবে। যদি কোনো সভায় কোরাম না হয়, তাহলে ঐ সভার সভাপতি এরূপ সভা মূলতবী করবেন অথবা যুক্তিসংগত সময় পর্যন্ত অপেক্ষা করে প্রয়োজনীয় কোরাম হলে সভা পরিচালনা করবেন।

যেভাবে চলবে পৌরসভা : গঠিত ৭ সদস্যের কমিটি স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ক (২) অনুযায়ী জেলা সদর পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন। কমিটির সদস্যরা হচ্ছেন– উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির সদস্যবৃন্দ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২ ক (৩) অনুযায়ী কাউন্সিলর–এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। কমিটির প্রত্যেক সদস্য প্রতিটি সভার জন্য উৎসে কর কর্তন সাপেক্ষে বিধিমোতাবেক সম্মানিভাতা প্রাপ্য হবেন। সম্মানির পরিমাণ পৌরসভার আয় অনুযায়ী নির্ধারণ করা যাবে তবে তাতিন হাজার টাকার অধিক হবে না।

চসিকের বাকি সিদ্ধান্ত আসতে পারে আজ : চসিকের কাউন্সিলরদের অপসারণ করা হলেও তাদের দায়িত্বগুলো কারা পালন করবেন এ বিষয়ে আজকালের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়