Homeচট্টগ্রাম১৭ বছর হাটহাজারীর কোনো উন্নয়ন হয়নি: মীর হেলাল

১৭ বছর হাটহাজারীর কোনো উন্নয়ন হয়নি: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, হাটহাজারীতে গত ১৭ বছর হাটহাজারীর কোনো উন্নয়ন হয়নি। একজন ব্যক্তি কখনো বিনা ভোটে, কখনো দিনের ভোট রাতে নিয়ে আবার কখনো আমি-ডামি ভোটে নির্বাচনী তামাশা করে এই সংসদীয় এলাকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত কর রেখেছিল। তিনি ও তার সাঙ্গপাঙ্গরা শুধু নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করেছে। আগামীতে এই এলাকার মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

 

এসময় তিনি হাটহাজারীর ফরহাদাবাদ থেকে জালালাবাদ বায়েজিদ পর্যন্ত একটি ‘মডেল সংসদীয় এলাকা’ গড়ে তোলা হবে বলে জানান। পরে তিনি ফতেহপুর ইউনিয়নে কয়েকটি  নির্বাচনী  কার্যালয় উদ্বোধন করেন।

এর আগে সকাল থেকে ফতেপুর ইউনিয়নের জোবরা ওয়ার্ড হতে শুরু করে ঘাটকুল এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

পরে তিনি রুদ্র পল্লী ও নিপাবন আবাসিক এলাকায় গণসংযোগ করেন। 

গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূর মোহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, প্রফেসর ড. মো. আল আমিন, প্রফেসর শফিকুল ইসলাম, প্রফেসর ড. জাহেদ, প্রফেসর ড. সানাউল্লাহ, বিএনপি নেতা জামালুস সাত্তার, মোহাম্মদ হাশেম জাকের চেয়ারম্যান, বাহাদুর চেয়ারম্যান, এমএ সবুর সাইফুল আলম, শহীদুল্লাহ মিন্টু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়