মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে ঝরে গেল ৩ প্রাণ

চট্টগ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে ঝরে গেল ৩ প্রাণ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন-ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি চৌধুরী পাড়ার মৃত মংশি মগের পুত্র। তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী কালো রঙের একটি মাইক্রোবাস চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

লোহাগড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। মারা যাওয়াদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তারা ক্ষুদ্র-নৃগোষ্ঠী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়