প্রাইম স্পেশাল নিউজ »
জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
সোমবার দুপুর ২টায় নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে ক্লাব চত্বরে মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, আমাদের চারটি দায়িত্ব পালন করতে হবে।
প্রথমত, সেবামূলক কর্মসূচি মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখতে। দ্বিতীয়ত, অনৈতিক ও অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে হবে। তৃতীয়ত, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ও গ্রুপিং বন্ধ করতে হবে। চতুর্থত, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হবে। এ লক্ষ্যগুলো অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, আগামী নির্বাচন সংবিধান মেনেই হবে। গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। আর কোনো অবৈধ সরকার হবে না। অবৈধ নির্বাচন হবে না।
তিনি বলেন, ১৯৭০ সালে নির্বাচনে ন্যাপ সরে গিয়েছিল। আজ তাদের অস্ত্বিত্ব কোথায়? নির্বাচনে যারা আসবে না তাদের অস্ত্বিত্ব ন্যাপের মতোই হবে। এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। জিয়া পাকিস্তানের এজেন্ট। তার বাবা-মার কবর পাকিস্তানে। মনি ভাইয়ের আদর্শকে নিয়ে যুবলীগ তার কার্যক্রম এগিয়ে নেবে। বঙ্গবন্ধুর স্বপ্ন যুবলীগপূরণ করবে।
যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আজকে যে উন্নয়ন, তা এমনিতে হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার গঠন করা হয়, তখন এদেশে মাথাপিছু আয় কত ছিল তা দেখুন। এখন তা ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। অথচ ২০০৯ সালে যখন সরকার গঠন করা হয়, তখন কি ছিল? আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করেছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মন জয় করতে হলে বিনয়ী হতে হবে। মানুষ ঔদ্ধত্যপূর্ণ আচরণ পছন্দ করে না। মানুষের আস্থা অর্জন করতে হবে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক সাংসদ সাঈদ আল মাহমুদ স্বপন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েচেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাংসদ আফছারুল আমীন, সাংসদ এম. আব্দুল লতিফ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক চৌধুরী রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহি উদ্দিন, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম, সহ-সম্পাদক মো. নাছির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া ও কায়কোবাদ ওসমানী উপস্থিত রয়েছেন।
উপস্থিত রয়েছেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল আলম সুমন, দিদারুল আলম দিদারসহ ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।


