শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামরাসায়নিক থাকা ৪ কনটেইনার সরানোর চেষ্টা চলছে: সেনাবাহিনী

রাসায়নিক থাকা ৪ কনটেইনার সরানোর চেষ্টা চলছে: সেনাবাহিনী

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভেতর ৪টি কনটেইনারে এখনো দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। চিহ্নিত ৪টি কনটেইনার বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।

সোমবার দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

তিনি বলেন, ডিপোতে থাকা ৪টি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এখন এই কনটেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।

তিনি বলেন, ডিপোতে এখনো আগুন জ্বলছে, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, ডিপো কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এই ডিপোতে আড়াই হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে ১ হাজার ৩০০টি খালি, ৮০০টি রপ্তানিযোগ্য এবং ৫০০টির মতো কনটেইনারে আমদানি পণ্য ছিল। এ ছাড়া, ২৪টির মতো কনটেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়