Homeচট্টগ্রামচট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ মেয়র...

চট্টগ্রামকে সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ মেয়র ডা. শাহাদাতের

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীকে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চকবাজার প্যারেড কর্নার টাক শাহ মাজার গেট থেকে চন্দনপুরা এক্সেস রোড মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডের মাঝে গাছের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে মেয়র সড়কের আইল্যান্ডে রোপণ করা গাছের চারা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি নগরীর সড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে পরিকল্পিতভাবে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

মেয়র আরও বলেন, একটি বাসযোগ্য ও নান্দনিক নগরী গড়ে তুলতে নগরীর সড়ক, ফুটপাতের পাশের উপযুক্ত স্থান এবং অন্যান্য খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।

তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে চারাগুলো বেড়ে উঠে নগরীর সবুজায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রোপণ করা গাছের চারার নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সড়কের সৌন্দর্য বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর পরিবেশ উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়