প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরের খুলশী থানার টেকনিক্যাল রোড এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে মো. ইউসুফ নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, এয়াকুব আলী ব্রিকফিল্ডের নির্মাণাধীন একটি সাততলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান প্রকৌশলী ইউসুফ।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।


