বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeমুল পাতাচসিকের ২ হাজার ১৬১ কোটির বাজেট ঘোষণা

চসিকের ২ হাজার ১৬১ কোটির বাজেট ঘোষণা

প্রাইম ভিশন ডেস্ক »

২০২২-২৩ অর্থবছরের জন্য দুই হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।
এবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ এক হাজার ২১২ কোটি টাকার আয় দেখানো হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ হিসাবে বকেয়া কর ও অভিকর খাতে আয় দেখানো হয়েছে ২১৫ কোটি ৯১ লাখ টাকা। হালকর ও অভিকর খাতে দেখানো হয়েছে ২১১ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া ফিস আদায় বাবদ ১২৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার, জরিমানা আদায় বাবদ ৬০ লাখ, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় বাবদ ১১১ কোটি ৮০ লাখ, ব্যাংক স্থিতি থেকে আয় বাবদ পাঁচ কোটি এবং ভর্তুকিসহ নিজস্ব উৎস থেকে আয় বাবদ ৯০৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে এক হাজার ১১২ কোটি টাকা এবং বকেয়া দেনা বাবদ ১৭৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে চসিক। তবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক প্রদান বাবদ ব্যয় হবে বছরে ২৯০ কোটি ১০ লাখ টাকা।

এছাড়া মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় ৪৬ কোটি ৮০ লাখ, ভাড়াকর ও অভিকর বাবদ সাত কোটি ৩৫, বিদ্যুৎ-জ্বালানি ও পানি ব্যয় বাবদ ৫০ কোটি ৫০ লাখ, কল্যাণমূলক ব্যয় বাবদ ৪২ কোটি ৭০ লাখ, ডাক তার দূরালাপনী বাবদ এক কোটি ২০ লাখ, আতিথেয়তা ও উৎসব বাবদ ছয় কোটি পাঁচ লাখ, বিমা বাবদ ৬৫ লাখ, ভ্রমণ ও যাতায়াত ব্যয় বাবদ এক কোটি ৩০ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা ব্যয় বাবদ ছয় কোটি, মুদ্রণ ও মনিহারী বাবদ ছয় কোটি ৮১ লাখ, ফিসবৃত্তি ও পেশাগত ব্যয় বাবদ এক কোটি ২৩ লাখ, প্রশিক্ষণ বাবদ এক কোটি এবং ভাণ্ডার ও বিবিধ খাতের ব্যয় মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকা।

শুধুমাত্র বেতন, ভাতা, পারিশ্রমিকসহ চসিকের বার্ষিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় হবে ৫৬৫ কোটি ১৯ লাখ টাকা। এর বাইরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাদে বাকি এক হাজার ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা উন্নয়ন, বকেয়া দেনা, ত্রাণ ক্রয় ও অন্যান্য খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে চসিকের।

বাজেট অধিবেশনে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সব সেবাদানকারী প্রতিষ্ঠান ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে। সমস্যা আছে এবং থাকবেই। মেধা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। অতীত নিয়ে কিছু বলতে চাই না। যা আছে তা নিয়েই আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও নান্দনিক চট্টগ্রাম নগরী গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়