Wednesday, June 24, 2026
spot_img
Homeচট্টগ্রামশয়তান যখন ধর্ষক !

শয়তান যখন ধর্ষক !

প্রাইম ভিশন ডেস্ক »

‘শইল্যে তো মানে না স্যার। শয়তানের ধোকায় পড়ছি, আমার কি করার আছে, কন’—১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকার চেষ্টা মামলায় গ্রেপ্তার জালাল আহমদ নিজের দোষ এভাবেই চাপিয়ে দেন শয়তানের ঘাড়ে।

মঙ্গলবার (৩০ আগস্ট) চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও কামড়ে বুকের স্তন রক্তাক্ত করে ৬০ বছর বয়সী জালাল।

পরে রাতভর অভিযান চালিয়ে বুধবার (৩১ আগস্ট) ভোর ৫টার সময় রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে পাঁচখাইন এলাকার এক মাজার থেকে পলানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জালাল আহম্মদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুন্নিয়াপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।

থানার সূত্রে জানা গেছে, ক্লাস শেষে স্কুল থেকে বাড়িফেরার পথে ভিকটিম চতুর্থ শ্রেণির ছাত্রকে মোবাইল ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে ইমাম গাজ্জালী কলেজ সংলগ্ন জঙ্গলে নিয়ে যান জালাল। সেখানে জোরপূর্বক প্যান্ট খুলে পায়ুপথে ধর্ষণের চেষ্টার পাশাপাশি তার বুকের স্তনে কামড়ে রক্তাক্তও করেন তিনি। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে বিস্তারিত খুলে বললে তিনি বাদি হয়ে জালালকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য মামুন উদ্দিন জানান, জালাল একজন দুশ্চরিত্রের লোক হিসেবে এলাকায় পরিচিত। এর আগেও তাকে একই অপরাধে গণধোলাইও দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জালাল নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ে করেন। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদনও করা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়