Homeচট্টগ্রামমহানগররাঙামাটিতে অটোরিকশার ৩ যাত্রী নিহত

রাঙামাটিতে অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

রাঙামাটিতে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাঙামাটির-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীন হোসেন, মো. হানিফ ও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন, সৈকত চাকমা ও চালক মো. নরুল আজিম।

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সড়ক দুর্ঘটনার স্থান আমরা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈকত আকবর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন মারা যাওয়ার খবর পেয়েছি। দুজনের মরদেহ ও আহত দুজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আরেকজনের মরদেহ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাঙামাটি শহর থেকে অটোরিকশাটি কাউখালী উপজেলার ঘাগড়া বাজার যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্টভ্যান অটোরিকশায় পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি গভীর খাদে পড়ে যায়। এতে তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়