বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img
Homeবাণিজ্যপেঁঁয়াজের ঝাঁজ বাড়ছেই

পেঁঁয়াজের ঝাঁজ বাড়ছেই

প্রাইম ভিশন ডেস্ক »

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে।

গত সপ্তাহে এটি ছিল কেজিতে ১১০ টাকা। অন্যদিকে দুই সপ্তাহ ধরে আলুর দাম কেজিপ্রতি ৬০ টাকায় স্থিতিশীল রয়েছে।

প্রায় দেড় মাস আগে আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দামে যখন অস্থিরতা দেখা দেয়, তখন বাণিজ্য মন্ত্রণালয় এই তিনটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিল।

কিন্তু নির্ধারিত সেই দামে তো দূরের কথা, এখন আলু ও পেঁয়াজ দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।

হাতিরপুল, মগবাজার, কারওয়ান বাজারের খুচরা দোকান ঘুরে এ তথ্য জানা গেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ১৪০ টাকা আর আলু প্রতি কেজি ৬০ টাকা।

সরকার খুচরা পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দিয়েছিল প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা। আর পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল প্রতি কেজি ৬৫ টাকা।

তাজুল ইসলাম হাতিরপুল বাজারে আলু, পেঁয়াজ বিক্রি করেন। তিনি বলেন, “আজকে পাইকারি দেশি পেঁয়াজ কিনেছি ১৩৬ টাকা, ১৪০ টাকার নিচে আমরা বিক্রি না করলে লাভ থাকে না।”

মাহমুদা আক্তার নয়াটোলা আমবাগান থেকে আধা কেজি আলু ৩০ টাকা ও ৩০০ গ্রাম শিম ৩০ টাকা দিয়ে কেনেন। তিনি বলেন, “আমাদের সংসার চালাতে অসুবিধা হয়। দাম কম থাকলে ১ কেজি আলু কিনতাম।”

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া দামে ক্রেতারা নাজেহাল। বাড়তি খরচ যোগাতে হিমশিম খাচ্ছে সব শ্রেণীর মানুষ। ব্যয় বাড়লেও আয় বাড়েনি তাই তারা ঋণ ও ধার করে যাচ্ছেন।”

তিনি বলেন, “বেড়ে গেলে অন্য দেশে গোয়েন্দা বিভাগ সতর্ক করে দেয় তাদের দেশের সিন্ডিকেটের বিরুদ্ধে। আমাদের দেশে এটা আছে কিনা জানি না।”

“যারা অসাধু ব্যবসায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এটা কাম্য”, বলেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার এলাকার পাশেই সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস। সংস্থাটি নিয়মিত বাজার তদারকি করে থাকেন। এরপরেও কারওয়ান বাজারেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়