Homeবিনোদনঅভিনেত্রী হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

অভিনেত্রী হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে তাকে কখন কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদা খাতুন জানান, রাত ৮টার দিকে অভিনেত্রীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার গলায় রশির দাগ পাওয়া গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ পালিয়ে যান জিয়াউদ্দিন রাফি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়