Homeমুল পাতাআজ ষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা

আজ ষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা

প্রাইম ভিশন ডেস্ক »

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শুক্রবার শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা। এবার দেবী আসছেন ঘোড়ায়। বিদায় নেবেন নৌকায়। আজ সকাল ৯টা ৫৭ মিনিটের আগে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় হবে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।

শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছিল গত শনিবার। এর মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। আর আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। এবার মহাসপ্তমী দুই দিন, শনি ও রবিবার। আগামী বুধবার বিজয়া দশমী, হবে প্রতিমা বিসর্জন। সেদিন বেলা ৩টায় ঢাকাসহ সারা দেশে বিজয়ার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

পূজার সার্বিক প্রস্তুতি তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে হয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। সেখানে জানানো হয়, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপূজা হচ্ছে। গত বছর ৩২ হাজার ৩৫১টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। ঢাকা মহানগরে এবার ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৬১টি পূজার আয়োজন করা হয়েছিল। সে হিসাবে ঢাকা মহানগরে তিনটি পূজা কমেছে।

সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালে এর নিরাপত্তা নিশ্চিতে সরকার ও প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সংগঠনটি বলেছে, নিরাপত্তা শুধু পূজার পাঁচ দিনের চিন্তা হতে পারে না। বছরের ৩৬৫ দিনই সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়