Homeমুল পাতাঅস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা

প্রাইম ভিশন ডেস্ক »

ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। বালির ট্রিপে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সোজা মুম্বাইতে ফিরে আসতে হয়েছিল তাকে।

গত দুই সপ্তাহ ধরে চলা সেই দুঃসহ লড়াই পেরিয়ে অবশেষে স্বস্তির খবর, মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে নিজ ঘরে ফিরেছেন এ অভিনেত্রী।

চলতি মাসের শুরুতে বালিতে কাজ ও অবকাশ যাপনের সময় এক আকস্মিক দুর্ঘটনায় মেরুদণ্ডে ফ্র্যাকচার বা ফাটল ধরে নুসরাতের। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় ভারতে ফিরিয়ে আনা হয়।

মুম্বাই বিমানবন্দরে স্ট্রেচারে শুয়ে তার দেশে ফেরার দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন ভক্তরা। তবে সমস্ত আশঙ্কাকে ভুল প্রমাণিত করে অবশেষে তার মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

আমার জীবন আমার সঙ্গেই কবরে যাবে: সালমান খান

১৬ অক্টোবর ২০২৬

অভিনেত্রীর অফিসিয়াল টিম এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত কঠিন একটি সময় পার করার পর নুসরাতের স্পাইন সার্জারি সফল হয়েছে। তিনি এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাড়িতে পরিবারের ভালোবাসার ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।’

অস্ত্রোপচারের আগের ও পরের দিনগুলোতেও মনোবল হারাননি নুসরাত। হাসপাতালের বিছানায় শুয়ে জানালার বাইরে থেকে সূর্যাস্তের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।’

এমনকি হাসপাতালের রুমে গান শুনতে শুনতে খাবার খাওয়ার ভিডিও শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছেন, জীবনের যেকোনো কঠিন পরিস্থিতি তিনি হাসিমুখে মোকাবিলা করতে প্রস্তুত।

যদিও সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আগের মতো কর্মব্যস্ত জীবনে ফিরতে তার কিছুটা সময় লাগবে, তবুও নুসরাতের এ লড়াকু মানসিকতা ও দ্রুত সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার অনুরাগীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়