Wednesday, July 1, 2026
spot_img
Homeবিনোদনববি এবার আইটেম গানে

ববি এবার আইটেম গানে

প্রাইম ভিশন ডেস্ক »

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। রোববার (২৫) রাতে মুক্তি পেয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের গানটি। এরই মধ্যে এটি সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।

আইটেম গানে অংশ নেয়া প্রসঙ্গে ববি বলেন, ‘প্রথমবার আমি নিজে অভিনয় করা ছাড়া কোনো সিনেমার আইটেম গানে নাচলাম। অভিজ্ঞতাটা খুবই ভালো। গানটার সঙ্গে কোরিওগ্রাফি ও হুক স্টেপটা দারুণ লেগেছে। এ জন্য সানী ভাইকে ধন্যবাদ। গানটা দর্শক পছন্দ করতে শুরু করেছেন, এটাই আনন্দের।’

নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘গহীন জঙ্গলের ভেতর গ্রাম্য এলাকায় বসবাসকারী এক চোরাকারবারি ও তার ব্যক্তিগত কয়েকজন কর্মচারী নিয়ে সে মাস্তি করছে, এমন পটভূমিকে এই গানে তুলে ধরতে সব আয়োজন। আশা করছি গানটি সকলের ভালো লাগবে।’

‘চালাও গুলি’ গানে কণ্ঠ দিয়েছেন নাশা ও মীর মাসুম। গানের কথা লিখেছেন মোক্তাদির মাওলা। সুর ও সংগীত করেছেন মীর মাসুম। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়াল। এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক ওয়ার’।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়