Homeবিনোদনরোনালদোকে সোয়া ৩ কোটির গাড়ি উপহার

রোনালদোকে সোয়া ৩ কোটির গাড়ি উপহার

প্রাইম ভিশন ডেস্ক »

কাতার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসরের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়াতে বর্তমানে ঘুরে বেড়াচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। পরিবারের সঙ্গেই বড়দিন উদযাপন করেছেন। এ সময়ই উপহার হিসেবে পেলেন দামি এক গাড়ি।

আর কেউ নন, রোনালদোকে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা দামের রোলস রয়েস উপহার দিলেন তারই বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

এ নিয়ে জর্জিনা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে পরিবারের সঙ্গে রোনালদোকে বড়দিনের উচ্ছ্বাস করতে দেখা যায়। নিজের বাড়ি এক ঝলক ঘুরিয়ে দেখান জর্জিনা। প্রথমেই রোনালদোকে দেখা যায় মেয়েকে কাঁধে নিয়ে। এর পরই নতুন গাড়ি দেখান জর্জিনা। লাল ফিতায় সেটি বাঁধা ছিল।

সেই ভিডিওর ক্যাপশনে জর্জিনা লিখেন, ‘একটা দারুণ ক্রিসমাসের রাত। ধন্যবাদ সান্তা।’ রোনালদোর সঙ্গে সেই ভিডিওর একটি অংশ তুলে ধরেন নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে লিখেন, ‘আমার ভালোবাসা, তোমাকে অনেক ধন্যবাদ।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়