প্রাইম ভিশন ডেস্ক »
ছয় বছরের গোপন প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সে হিসেবে আজ বুধবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর বিশেষ এদিনটি তারা উৎযাপন করছেন দুবাইয়ে।
বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন মিম। লিখেছেন কিছু কথাও। মিমের ভাষ্য, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্য ভাবে অসংখ্যবার ভালবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতই নতুন লাগে।
এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখ সব সময়।’
এর আগে, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট উদযাপন করছেন। জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছাও।
দুবাই যাওয়ার আগে মিম বলেছিলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এ সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেব।’
জানা গেছে, ১০ দিনের সফর শেষে আগামী ৮ জানুয়ারি ঢাকায় ফিরবেন মিম-সনি দম্পতি।


