শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeবিনোদনপণ্যের প্রচারণা নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস

পণ্যের প্রচারণা নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন কাজ নিয়ে সক্রিয়। নিয়মিত ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে। তবে তা অভিনয়ের জন্য নয়, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণার জন্যই তার এই ঘুরে বেড়ানো। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি এসব কাজ নিয়েও দর্শকের সামনে সক্রিয় থাকছেন এ নায়িকা।

বর্তমানে তার অভিনীত তিনটি সিনেমা আছে মুক্তির তালিকায়। অবশ্য করোনাকাল শুরু হওয়ার আগেই ঝিমিয়ে পড়া মিডিয়া ক্যারিয়ারকে সতেজ করার চেষ্টা করছেন এ নায়িকা। তাই তাকে নিয়ে বর্তমানে নির্মাতাদের কাজ করার আগ্রহও তৈরি হচ্ছে।

এর ফসল হিসাবে বিজ্ঞাপন ও অন্যান্য কাজ করে যাচ্ছেন এ চিত্রনায়িকা। তা ছাড়া ফিটনেসের অনেক উন্নতি করেছেন তিনি। এসব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি সব সময় কাজ করার পরিকল্পনা নিয়েই সামনে এগুতে চাইছি।

গত দুই বছর করোনার কারণে কিছু সমস্যা হলেও এখন বেশ ভালো কাজ আসছে আমার হাতে। সেগুলোর পাশাপাশি নতুন সিনেমার কাজও পাচ্ছি কিছুদিন পরপর। আশা করছি এ বছরটি ভালো কিছু কাজ করার মধ্য দিয়ে অগ্রসর হতে পারব।’ অপু বিশ্বাস সর্বশেষ ‘ট্রাপ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এটির বেশ কিছু অংশের কাজ শেষ হয়েছে। এ ছাড়া ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের দুটি সিনেমার কাজও তার হাতে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়