Homeবিনোদনজানা গেল দীঘির পছন্দ

জানা গেল দীঘির পছন্দ

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হলেও কাজের ব্যস্ততা অনেকটা কমিয়েছেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‌গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছেন। আপাতত পড়ালেখার দিকে মনযোগ দিতে চান তিনি।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দীঘি জানিয়েছেন, তিনি ঘুরতে পছন্দ করেন। দেশের ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর শখ তার। আর পাহাড় খুব পছন্দ এই তারকার।

তিনি আরও বলেন, ‘সুযোগ হলে কেওক্রাডং চূড়ায় বারবার যেতে চাই।’

শিশু শিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ার শুরু। ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক ঘটে।সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘শেষ চিঠি’ শিরোনামে একটি ওয়েবফিল্মে কাজ করছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়