Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেযেভাবে ৩০ ঘণ্টা পর মিলল শিপিং ব্যবসায়ীর লাশ

যেভাবে ৩০ ঘণ্টা পর মিলল শিপিং ব্যবসায়ীর লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজের দুই দিন পর বাহারুল আলম বাহার নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কর্নফুলী নদীর বাকলিয়া থানার মন্দিরঘাট এলাকা থেকে লাশ উদ্ধার কার হয়। বাহার ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে। তিনি মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক এবং চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, সাড়ে ৮টার দিকে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কর্ণফুলীর সদরঘাট এলাকায় সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়