শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেফতেয়াবাদে মন্দির দখলের পাঁয়তারা, এলাকাবাসীর ক্ষোভ

ফতেয়াবাদে মন্দির দখলের পাঁয়তারা, এলাকাবাসীর ক্ষোভ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় মগেধশ্বরী মন্দিরের জায়গা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। বিরোধের জেরে মন্দিরের দেওয়াল ভাঙচুরের ঘটনাও ঘটে। এজন্য মন্দিরের সেবকসহ পূজা-অর্চনাকারীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন মন্দিরের সেবক যিশু বণিক। তিনি বলেন, মন্দিরটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এখানে কোনো বিরোধ ছিলো না। শান্তিপূর্ণভাবে আমরা পূজা-অর্চনা করে আসছিলাম। কিন্তু হঠাৎ বাবুল রাহা নামের এক ব্যক্তি মন্দিরের ভেতরে তার জায়গা আছে বলে দাবি করেন। এক পর্যায়ে তারা বিশৃঙ্খলা শুরু করে। এ নিয়ে  গত ২৮ অক্টোবর এক মিমাংসার বৈঠকের আয়োজন করা হয়। সালিশি বৈঠকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জায়গা মেপে বাবুল রাহাকে মন্দিরের পাশের জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

বাবুল রাহার উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, বাবুল রাহা মন্দিরের পাশে থাকা তার জায়গাটি মন্দিরের জায়গাসহ বেশি দামে এক ভদ্রলোকের কাছে বিক্রি করতে চান। ২৮ অক্টোবরের বৈঠকের পর আমরা মন্দিরের সীমান্তে দেওয়াল করলে বাবুল রাহা দেওয়ালটি ভেঙে দেয়। এরপর থেকে আমরা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা রেখে রাতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এ প্রসঙ্গে বাবুল রাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি আমার হওয়ার পরও আমাকে মন্দিরে যেতে দিচ্ছে না। দেড় গণ্ডা জায়গার মন্দিরটির এক গণ্ডা এক কড়া জায়গা আমার। কিন্তু এখন তারা আমাকে অপরাধী বানাচ্ছে। আমি জায়গাটি দখলে নেওয়ার জন্য আদালতে একটি মামলাও করেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়