Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেহালদায় অভিযান, ৪টি নৌকা জব্দ, ৫৫ হাজার টাকা জরিমানা

হালদায় অভিযান, ৪টি নৌকা জব্দ, ৫৫ হাজার টাকা জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

আজ ৭ নভেম্বর  হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা ও রাউজান অংশের খলিফাগোনা থেকে ৪ টি বালুবাহি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

গতকাল রাতে গোপন সূত্রে তথ্য পেয়ে উত্তর মাদার্শা এলাকায় এ অভিযানের প্রস্তুতি নেয়া হয় এবং আজ সকাল ৮ টা’য় নৌকাগুলো আটক করা হয়। নৌকা থেকে ইঞ্জিন খুলে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। ইঞ্জিনবিহীন নৌকাগুলো সংশ্লিষ্ট মালিকগণকে ভবিষ্যতে ইঞ্জিন ব্যবহার না করার শর্তে মুচলেকা দিয়ে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ। অভিযানে অংশগ্রহণ করেন দফাদার মো. মূসা, গ্রাম পুলিশ আদিল ও অন্যান্য।

হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র‍্য রক্ষায়  জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ মমিনুর রহমান স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন হাটহাজারীর কঠোর তদারকি অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়