Homeএই মুহুর্তেথার্টি ফাস্ট নাইট উদযাপন : সিএমপির ১৬ নির্দেশনা

থার্টি ফাস্ট নাইট উদযাপন : সিএমপির ১৬ নির্দেশনা

প্রাইম ভিশন ডেস্ক »

থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে নগর এলাকায় জনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে

শুক্রবার (৩০ ডিসেম্বর) সিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

নির্দেশনার মধ্যে রয়েছে, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পারকি ও পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসাধারণ অবস্থান না করা।

নগরের বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনও ধরনের উৎসব আয়োজন থেকে বিরত থাকা।
\এছাড়া উন্মুক্ত স্থানে নাচ-গান এবং ভবনের ছাদে আতশবাজি ও পটকা না ফাটানো। রাস্তায় উচ্চৈঃস্বরে গাড়িতে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালাতেও নিষেধ করা হয়েছে।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে— শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন না করা।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখা। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্থান ভাড়া না দেওয়া।

এছাড়া অনুমোদিত অনুষ্ঠানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা। সেইসঙ্গে আনন্দ উদযাপনের নামে নৈতিক মূল্যবোধ পরিপন্থী কাজ থেকে বিরত থাকা।

যেকোনও প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬ ও ০১৩২০-০৫৭৯৯৮ নম্বরে ফোন করার জন্য অনুরোধও করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়