প্রাইম ভিশন ডেস্ক »
যানজট নিরসনে হাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়েছে। এতে ১৯ মামলায় ৩৪,৭০০ টাকা জরিমানা করা হয়।
আজ ১১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অভিযান চালানো হয়। অভিযানে ১৬ টি সিএনজি আটক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ২৮,৭০০ টাকা জরিমানা করা হয় হয়।
এছাড়া ফুটপাত দখলের অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এ তিন ব্যবসায়ীকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে ১৯ মামলায় মোট জরিমানা ৩৪,৭০০ টাকা। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী ট্রাফিক পুলিশ ও স্থানীয় মানুষজন। এছাড়া অভিযানকালে হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও নির্বাহী কর্মকর্তা বিপ্লব মহুরী অংশগ্রহণ করেন।
সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।


