প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর আমানবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা ও পাইকারের নিকট হতে ক্রয়কৃত পণ্যের ভাউচার প্রদর্শন করতে না পারায় নিন্মবর্ণিত দোকানসমূহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় সর্বমোট ৪৭০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
আলিফ জেনারেল স্টোর (রবিউল পিতাঃ নুরুল আবছার, আমান বাজার, হাটহাজারী, চট্টগ্রাম) নামক প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা। মালঞ্চ ফুডকে ২,০০০- টাকা। ফোরকান স্টোরকে ১০,০০০ টাকা। আমান স্টোরকে ৫,০০০- টাকা। ইদ্রিস স্টোরকে ৫,০০০- টাকা। হেদায়েত মাংস বিতানকে ৫,০০০ টাকা।
হাশেমী স্টোরকে ১০,০০০- টাকা। উক্ত ৭টি দোকানে আরোপিত সর্বমোট ৪৭,০০০- জরিমানা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ।
জানা গেছে, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় দুইটি টিম হাটহাজারীতে কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত টিম দুটি হাটহাজারীর সকল বাজার নিয়মিত মনিটরিং করবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার অনুরোধ করা হলো।


