প্রাইম ভিশন ডেস্ক »
এবার অপরাধী চক্র ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তার অংশ হিসেবে নগরের ১৬ থানায় প্রতিদিন পুলিশের তিনটি টিম কাজ করবে।
নগরের ১৬ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী পিকেট ডিউটি, ফুট পেট্রোল ডিউটি ও হোন্ডা মোবাইল ডিউটি থাকবে। প্রতিদিন বিকেল তিনটা থেকে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ-পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একাধিক নারী ও পুরুষ কনস্টেবল দায়িত্ব পালন করবেন। তাদের সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবেন প্রত্যেক থানার অফিসার ইনচার্জ (ওসি)। ১৫ রমজান পর্যন্ত এভাবে নিরাপত্তা বলয় থাকবে। এরপর নতুন করে আবারও ঢেলে সাজানো হবে নিরাপত্তা ব্যবস্থা।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (অপারেশনস) পংকজ দত্ত বলেন, ‘এতে তিনটি স্তরে ভাগ করে নিরাপত্তা দেওয়া হবে নগরবাসীকে। নগরের ১৬ থানাধীন অপরাধ প্রবণ এলাকা, মার্কেট ও আশপাশের এলাকায় স্থায়ী পিকেট ডিউটি, ফুট পেট্রোল ডিউটি ও হোন্ডা মোবাইল পরিচালনা করা হবে।
এতে প্রত্যেক থানার এসআই ও এএসআইয়ের নেতৃত্বে নির্ধারিত সংখ্যক কনস্টেবল দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রয়োজনমতে কিছু সংখ্যক জায়গায় অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে ‘
নিরাপত্তা ছক
কোতোয়ালী থানা: কোতোয়ালী থানাধীন মার্কেট এলাকায় স্থায়ী পিকেট ডিউটিতে থাকবেন ৫ এসআই (উপ-পরিদর্শক); আর তাদের নেতৃত্বে থাকবেন ২১ জন কনস্টেবল (পুরুষ-নারী)। তবে বেশকিছু মার্কেট এলাকায় স্থায়ী পিকেট ডিউটিতে প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স দেওয়া হবে। এদিকে ফুট পেট্রোল ডিউটিতে ৪ জন এসআই (উপ-পরিদর্শক), ২ জন এএসআই (সহকারী উপ-পরিদর্শক); এবং তাদের নেতৃত্বে থাকবেন ১৮ জন কনস্টেবল। এছাড়া হোন্ডা মোবাইলে থাকবেন ৬ জন এএসআই (সহকারী উপ-পরিদর্শক); আর তাদের নেতৃত্বে আরও ৬ জন কনস্টেবল থাকবেন।
বাকলিয়া থানা: বাকলিয়া থানাধীন মার্কেট এলাকায় স্থায়ী পিকেট ডিউটিতে থানার প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স থাকবে। আর ফুট পেট্রোল ডিউটিতে ১ জন এসআই/এএসআই ও তাদের নেতৃত্বে ২ জন কনস্টেবল কাজ করবেন। এছাড়া হোন্ডা মোবাইল ডিউটিতে ৩ জন এসআই ও ৩ জন এএসআইয়ের নেতৃত্বে আরও ৬ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
চকবাজার থানাধীন মার্কেট এলাকায় ৩ জন এসআই ও তাদের নেতৃত্বে ৬ জন কনস্টেবল (পুরুষ-নারী) স্থায়ী পিকেট ডিউটিতে দায়িত্ব পালন করবেন। তবে প্রয়োজন মতে আরও কিছু জায়গায় প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স থাকবে। আর ফুট পেট্রোল ডিউটিতে ২ জন এসআই/এএসআই এর নেতৃত্বে আরও ৬ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন। এছাড়া হোন্ডা মোবাইল ডিউটিতে ৩ জন এসআই ও ৩ জন এএসআই এর নেতৃত্বে ৬ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
সদরঘাট থানাধীন মার্কেট এলাকায় শুধুমাত্র হোন্ডা মোবাইল ডিউটি পরিচালনা করা হবে। এতে ২ জন এসআই ও ২ জন এএসআই দায়িত্ব পালন করবেন; আর তাদের নেতৃত্বে আরও ৪ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
চান্দগাঁও থানাধীন মার্কেট এলাকায় স্থায়ী পিকেট ডিউটিতে ১ জন এসআইয়ের নেতৃত্বে ৪ জন কনস্টেবল (নারী-পুরুষ) দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আরও অফিসার ও ফোর্স দেওয়া হবে। এছাড়া হোন্ডা মোবাইল ডিউটিতে ৪ জন এসআই ও ৮ জন এএসআইয়ের নেতৃত্বে ১২ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
পাঁচলাইশ থানাধীন মার্কেট এলাকায় ২ জন এসআই ও ২ জন এএসআইয়ের নেতৃত্বে ১৪ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন। এছাড়া প্রয়োজনমতে আরও সংখ্যক অফিসার ও ফোর্স থাকবে। আর ফুট পেট্রোল ডিউটিতে ৪ জন এসআইয়ের নেতৃত্বে ১২ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন। এছাড়া হোন্ডা মোবাইল ডিউটিতে ৮ জন এএসআইয়ের নেতৃত্বে ৮ জন কনস্টেবল দায়িত্বে থাকবেন।
এভাবে বিভিন্ন থানার দায়িত্ব ভাগ করা হয়েছে।


