বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় প্রাণ গেল ৩ রোহিঙ্গার

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় প্রাণ গেল ৩ রোহিঙ্গার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন রোহিঙ্গা শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে কাজ করছেন উখিয়া ফায়ার সার্ভিস সদস্যরা।

আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ১ ডাব্লিউ সি-১৪ এর বাসিন্দা জাহিদ হোসেন, ক্যাম্প-১ ইস্ট বি ব্লকের বাসিন্দা ছৈয়দ আকবর এবং ক্যাম্প-১৭ এলাকার নুর কবির। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় মুহুরীপাড়া এলাকার নেছার আহমদ নামে এক ব্যক্তির বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে পাহাড়ের ওপরের অংশ ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়