Homeএই মুহুর্তেঅটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। আগুনে দগ্ধ সবাই একই পরিবারের সদস্য। সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস, জোসনা বেগম, সাথী আক্তার, জান্নাত ও কাইনাত। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূরুল আলম আশেক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর পর আহতদের মেডিকেলে আনা হয়। তাদেরকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়