Homeএই মুহুর্তেসেন্ট মার্টিনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা

সেন্ট মার্টিনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা

প্রাইম ভিশন ডেস্ক »

বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে তীব্র গতিবেগ নিয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) বেলা ১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

রবিবার সকাল থেকেই সেন্টমার্টিনে দমকা হাওয়ার পাশাপাশি প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় বড় ঢেউ আছড়ে পড়তে শুরু করে।

শনিবার দুপুরের পর থেকে বিদ্যুৎবিহীন রয়েছে দ্বীপের মানুষ। স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

রবিবার সকাল পৌনে ১০টায় দেওয়া ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার বিকালের মধ্যেই ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল পার হতে পারে।

ঘূর্ণিঝড়টি রবিবার সকাল ৯টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে এগিয়ে আজ বিকাল নাগাদ মিয়ানমারের সিটুয়ের কাছে দিয়ে কক্সবাজার ও উত্তর–মিয়ানমার উপকূল পার হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়