Homeএই মুহুর্তেবৃষ্টি থাকতে পারে আরও তিনদিন

বৃষ্টি থাকতে পারে আরও তিনদিন

প্রাইম ভিশন ডেস্ক »

আবহাওয়া অধিদফতর বলছে, রাজধানীসহ প্রায় সারাদেশেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে। যা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ মে) ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তিনি আরও জানান, আগামী তিন দিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় দেশের সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়