Homeমুল পাতাকান উৎসবের লাল গালিচায় উর্বশী

কান উৎসবের লাল গালিচায় উর্বশী

প্রাইম ভিশন ডেস্ক »

চলমান ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। উৎসবে দেখানো হবে তার নতুন ছবি। এ ছাড়া ফটোকল লঞ্চ ইভেন্টেও অংশ নেবেন তিনি। সেখানে পারভিন ববির ভূমিকায় নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলবেন। সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেটে হেঁটে ইতোমধ্যে নজর কেড়েছেন এই বলি সুন্দরী।

জানা গেছে, প্রয়াত অভিনেত্রী পারভিন ববির জীবনী ছবিতে দেখা যাবে উর্বশীকে। এক বিবৃতিতে তিনি বলেন, আপনারা যেটা শুনেছেন একদমই ঠিক। আমি পারভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে কাজ করছি। বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসবের মধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম। এই রকম সম্মানীয় একটি ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে পেরে আমি ধন্য। এটা আমার ক্যারিয়ারে সাফল্যের আরও একটা মাইলস্টোন ছুঁলো।

চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যাবে বলিউডের একঝাঁক নতুন মুখ। কান ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথম পা রাখছেন আনুশকা শর্মা থেকে সানি লিওনি, মানসী চিল্লার, এষা গুপ্তা, নবাব নন্দিনীসহ আরও অনেকে। হলিউডের ডাকসাইটে পরিচালক-প্রযোজক থেকে অভিনেতারা এই কান চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়