Homeএই মুহুর্তেগায়ক নোবেল গ্রেফতার

গায়ক নোবেল গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির ওই কর্মকর্তা বলেন, গায়ক নোবলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬–এর সাবেক এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলাটি করেন। ওই শিক্ষার্থীর নাম মো. সাফায়েত ইসলাম। গত ১৭ মে আদালত অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে বলেছেন। আগামী ৯ জুলাই আদালত এ বিষয়ে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়।

উল্লেখ্য, নগরবাউল জেমসের বিরুদ্ধে কটূক্তি, ধর্ষণ মামলা, আসিফের গিটার ভাঙাসহ নানা ইস্যুতে আগে থেকেই বিতর্কিত নোবেল। সর্বশেষ কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসংলগ্ন আচরণ করেন নোবেল। মঞ্চে মাতলামি করেন তিনি। ক্ষেপে গিয়ে দর্শক তাঁর দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়