Homeএই মুহুর্তেযুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক বাংলাদেশের নুসরাত

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক বাংলাদেশের নুসরাত

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার (১৫ জুন) আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) সাবেক অ্যাটর্নি নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের আদালতের ফেডারেল বিচারক হওয়ার রেকর্ড গড়েছেন নুসরাত।

৪৬ বছর বয়সি নুসরাত নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সব ফেডারেল বিচারককে অবশ্যই সিনেট দ্বারা অনুমোদিত হতে হয়। ওই অনুমোদনের ভোটে ৫০টির মধ্যে ৪৯টি পান নুসরাত।

রক্ষণশীল জো মানচিন তার নিয়োগের বিরুদ্ধে একমাত্র ভোট দেন। জো মানচিন বলেন, তিনি বিশ্বাস করেন তার অতীতের কিছু মন্তব্য তাকে আইন প্রয়োগের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট করতে পারে।

২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা ও মুসলিম অধিকার সংস্থা।

নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের মতে দেশটির বিচারিক ব্যবস্থায় মুসলিম সম্প্রদায় বৈষম্য ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়।

নুসরাতের ফেডারেল বিচারক হওয়ার মনোনয়নকে স্বাগত জানিয়ে গত বছর কয়েকটি সংস্থা সিনেটর ডিক ডারবিনের কাছে একটি চিঠি লিখেছিল।

ওই চিঠিতে সংস্থাগুলো বলেছিল, ‘নুসরাত যে নিউইয়র্কে দায়িত্ব পালন করবেন সেখানে বাংলাদেশি আমেরিকান ও মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করেন।’

এদিকে নুসরাতের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সব মুসলিম সংস্থা।

সূত্র : দ্য গার্ডিয়ান

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়