Homeএই মুহুর্তেঅবসর ভেঙেছেন তামিম, খেলবেন বিশ্বকাপে

অবসর ভেঙেছেন তামিম, খেলবেন বিশ্বকাপে

প্রাইম ভিশন ডেস্ক »

গণভবনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শুক্রবার তার সঙ্গে দেখা করেন তামিম ইকবাল। অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গণভবনে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান তামিম। সঙ্গে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় আবারও তামিম জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন। দেড় মাসের মতো মানসিক ও শারীরিকভাবে ফিট হতে ক্রিকেটের বাইরে থাকবেন তিনি, এমনটা জানান পাপন।

শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে গণভবনে যান বিসিবি প্রধান পাপন। তামিম তার স্ত্রী ও মাশরাফির সঙ্গে অবসরের ইস্যু নিয়ে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর সোয়া ছয়টার দিকে গণভবন থেকে বের হয়ে তামিম অবসর থকে সরে আসার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়