Homeএই মুহুর্তেঢাকায় আগামী সাতদিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

ঢাকায় আগামী সাতদিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানী ঢাকায় আগামী ১৬ থেকে ২২ জুলাই সাতদিন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শনিবার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) -এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭টা থেকে আগামী ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়