Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেযুক্তরাষ্ট্রে গিয়ে এক হলেন শাকিব-অপু

যুক্তরাষ্ট্রে গিয়ে এক হলেন শাকিব-অপু

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পূর্বের সব অভিমান ভুলে আবারও এক হলেন। এই ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ব্যাপক সাড়া ফেলে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে। দেশের গণ্ডি পেড়িয়ে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহেও মুক্তি পায় সিনেমাটি। এই উপলক্ষে সেখানকার প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান।

এদিকে, গত ১২ জুলাই রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেলে জয়কে নিয়ে উড়াল দেন অপু বিশ্বাস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি ছেলেকে নিয়ে বেশ কিছুদিন অবকাশ যাপন করবেন তিনি। পাশাপাশি ‘প্রিয়তমা’ সিনেমা হলে গিয়ে উপভোগ করতেই তিনিও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

কিন্তু নতুন খবর হল সেখানে গিয়ে ছেলে জয়কে নিয়ে শাকিব খানের সঙ্গে বেশ ভাল সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। যেখানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডস এর সামনে গাড়ি পার্কিং করা। শাকিব খান ছেলে জয়কে নিয়ে হাত ধরে রাস্তা পাড় হয়ে গাড়িতে উঠছেন আর পিছনে পিছনে এগিয়ে আসছেন হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস।

সূত্রে আরও জানা গেছে, শাকিব অপু সব মান অভিমান ভুলে আবারও এক হয়ে ছেলে জয়কে নিয়ে বেশ সুন্দর সময় পাড় করছেন তারা।

এবার ঈদে অপু অভিনীত মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমাও প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়