Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেপ্রকাশ্যে শুভশ্রীর বেবি বাম্প

প্রকাশ্যে শুভশ্রীর বেবি বাম্প

প্রাইম ভিশন ডেস্ক »

গত মাসের শেষের দিকে দ্বিতীয় বারের মতো মা হবার ঘোষণা দেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন তিনি। বর্তমানে প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে রয়েছেন শুভশ্রী।

সম্প্রতি শুভশ্রী তার অফিশিয়াল ফেসবুকে বেশ কটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন। ছবিতে দেখা যায়— শুভশ্রীর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে দুল, চোখে সানগ্লাস। তার পরনে আরামদায়ক লাল-সাদা রঙের ওয়ানপিস, তাতে তার বেবি বাম্প স্পষ্ট।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী কয়েক দিন আগে ছুটি কাটাতে স্বামী-সন্তানকে নিয়ে ইন্দোনেশিয়ায় গিয়েছেন শুভশ্রী। সেখানে স্বামী-সন্তানের সঙ্গে দারুণ সময় পার করছেন। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো ইন্দোনেশিয়া থেকে শেয়ার করেছেন শুভশ্রী। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটছে। অনাগতর অপেক্ষায় আমরা।’

বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায়ই ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসেবে কাজ করছেন তিনি। টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়